দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম পরিস্থিতি অনুযায়ী চলমান রয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ছুটিতে থাকায় এদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, রোববার (১৬ আগস্ট) থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এমএস/